লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে আগ্রহী নারী-পুরুষদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় প্রতি বছর দেশের ৬৪ জেলায় ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে, যা আগামী চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরির পথ সুগম করবে।

তারেক রহমান আরও জানান, এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সামগ্রিক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই খাতের উদ্যোক্তাদের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের নকশা ও গুণগত মান উন্নয়নের জন্য একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠার কথাও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বাণিজ্য মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬