লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএ মহাসচিবের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপের বৈঠক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে এই দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ’র চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বর্তমান সরকারের অগ্রাধিকার তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সরকারের অন্যতম মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

সিপিএ মহাসচিবের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপের বৈঠক

প্রকাশিত হয়েছে: ১১:০০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬