লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ খেলার জন্য একাদশ প্রকাশ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ঘোষিত একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। চোটের ধকল কাটিয়ে দলে ফিরেছেন ফাস্ট বোলার আনরিখ নরকিয়া এবং ব্যাটার টনি ডি জর্জি।

আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই দলের এই ম্যাচটি শুরু হবে। এর আগে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল। এই ম্যাচে জয় পেয়ে সিরিজ হোয়াইটওয়াশ করাই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য। অপরদিকে সিরিজে সমতা আনতে হলে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজ খেলার সময় কুঁচকির চোট পেয়েছিলেন আনরিখ নরকিয়া। চোট কাটিয়ে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় প্রথম টেস্টে খেলা ফাস্ট বোলার ডেন প্যাটারসনের জায়গায় একাদশে ফিরলেন। নরকিয়ার ফেরায় কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণ আরও ধারালো হলো।

অন্যদিকে জোহানেসবার্গ টেস্ট চলাকালে ডান পায়ের পেশির (কাফ) ইনজুরিতে পড়েন স্বাগতিক দলের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতে একাদশে সুযোগ দেওয়া হয়েছে টনি ডি জর্জিকে। আর ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬