লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো

ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অভিযানে করিম ব্রিকস (কেএমবি) নামের ইটভাটাটির অবৈধ চিমনি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা। আনজুমান নেছা জানান, ইটভাটাটি দীর্ঘদিন ধরে কোনো ছাড়পত্র ছাড়াই কাঠ পুড়িয়ে ইট তৈরি করে আসছিল। স্থায়ী চিমনি ব্যবহার করে ইট পোড়ানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ও কালো ধোঁয়া নির্গত হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও কৃষিজমির জন্য হুমকিস্বরূপ।

অভিযানের পরবর্তী ধাপে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার কাঁচা ইটগুলো নষ্ট করে দেওয়া হয় এবং ইটভাটাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রচলিত সকল আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো

ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো

প্রকাশিত হয়েছে: ০৮:০০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬