লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নয় দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল ভরিতে ৩,১৪৯ টাকা

টানা নয় দফা কমার পর দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার এই নতুন দর সমন্বয় করেছে। সমিতির ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। এর আগে গত শনিবার প্রায় ১৩ মাসের মধ্যে প্রথমবারের মতো সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় ঠেকেছিল।

সমিতি জানিয়েছে, বিশ্ববাজারে দর বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে দাম বাড়াতে হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার দর বৃদ্ধির পূর্বে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায় বিক্রি হয়েছিল। এর আগে টানা নয় দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬ ৯০ টাকা পর্যন্ত সোনার দাম কমেছিল।

বিশ্ববাজারের দিকে তাকালে দেখা যায়, সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই স্পটমার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৭৬ ডলার ছাড়িয়ে যায়। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে এই দর কমে ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমে এসেছিল, যা ছিল ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। তাছাড়া বিদায়ী সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৯ শতাংশ হ্রাস পায়, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এই পরিস্থিতির মধ্যে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সোনার দামের পূর্বাভাস কমিয়ে জানিয়েছে, ২০ ২৭ সালে প্রতি আউন্স সোনার দাম হতে পারে ৪,৬৫০ ডলার।

সম্প্রতি সোনা ও রুপার আন্তর্জাতিক বাজারে দরপতনের ক্ষেত্রে বিশ্লেষকেরা মূল দুটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী অবস্থান নিয়েছে। তবে ডলারের দর বৃদ্ধির গতি কিছুটা শিথিল হওয়া এবং বন্ডের সুদহার কমে আসায় আজ বিশ্ববাজারে সোনার দাম পুনরায় কিছুটা চড়েছে।

জনপ্রিয় সংবাদ

নয় দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল ভরিতে ৩,১৪৯ টাকা

নয় দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল ভরিতে ৩,১৪৯ টাকা

প্রকাশিত হয়েছে: ০৬:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬