লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা কাটল, হাইকোর্টের আদেশ স্থগিত

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এখন থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা রইল না।

এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেন। হাইকোর্টের সেই আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার পাশাপাশি উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশনা ছিল।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানির পর আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়, যেখানে পরবর্তীতে হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এই রিটটি করেছিলেন। তার রিট আবেদনে অভিযোগ করা হয়েছিল যে, উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় করা হয়নি। রিটে উল্লেখ করা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, যাদের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

রিটকারী আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু করছে, ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করতে অনুরোধ জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তা যথাযথভাবে বিবেচনায় নেয়নি বলে রিটে অভিযোগ করা হয়েছিল। সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর যোগ্য শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পান, সেই লক্ষ্যে সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়েই রিটটি করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

চৌগাছায় বিয়ের দিন জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর খুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা কাটল, হাইকোর্টের আদেশ স্থগিত

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬