লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় বিয়ের দিন জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর খুন

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে ছোট মেয়ের বিয়ের আনন্দঘন পরিবেশে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর মোতালেব হোসেন (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন উপজেলার ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার মোতালেবের ছোট মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। এই উপলক্ষে আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছিল এবং বড় মেয়ের স্বামী আনোয়ার হোসেনকেও (৩৫) আমন্ত্রণ জানানো হয়। বিয়ের খরচের জন্য কিছু টাকা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে মোতালেব নারায়ণপুর গ্রামে তার মেয়ের শ্বশুরবাড়িতে যান।

সেখানে পৌঁছানোর পর তিনি দেখতে পান যে, জামাই আনোয়ার তার স্ত্রীকে মারধর করছেন। মেয়েকে রক্ষা করতে মোতালেব এগিয়ে গেলে জামাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।

আহত মোতালেবকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিয়ের আনন্দ আয়োজন মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে এবং নিহত ব্যক্তির বাড়িতে স্বজনদের আহাজারি চলছে। চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চৌগাছায় বিয়ের দিন জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর খুন

চৌগাছায় বিয়ের দিন জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর খুন

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬