লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩, ২১ কারখানায় ছুটি

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

সংঘর্ষের ঘটনায় নিউ এইজ গ্রুপের তিনজন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এর আগে সোমবার সকালের দিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দিয়েছিলেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেছিলেন। তবে দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের এই আন্দোলনের মুখে কর্তৃপক্ষ আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এছাড়া আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সেখানে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরও জানান, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চৌগাছায় বিয়ের দিন জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর খুন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩, ২১ কারখানায় ছুটি

প্রকাশিত হয়েছে: ০৯:০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬