লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর

দেশের জ্বালানি খাতের নতুন মাইলফলক হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে জাতীয় সঞ্চালন লাইনে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার আনুমানিক আর্থিক মূল্য ধরা হয়েছে সাত কোটি ৬ লাখ টাকা।

জাতীয় সঞ্চালন লাইনের সূত্র অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য থাকলেও কারিগরি স্থিতিশীলতার কারণে নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা সম্ভব হয়। পরবর্তীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়।

সাফল্যের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎ সঞ্চালনের সময় পাওয়া বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট সব যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এই কারিগরি মূল্যায়নের ওপর ভিত্তি করেই বিদ্যুৎকেন্দ্রটির পরবর্তী পরিচালন পদক্ষেপ ও পরিকল্পনা চূড়ান্ত হবে।

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির কথা উল্লেখ করে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের যৌথ প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন দুটি ইউনিট থেকে সর্বমোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা আশা করছেন, দুটি ইউনিটই পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত হবে।

জনপ্রিয় সংবাদ

যৌথ মহড়া সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে: প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬