লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সপ্তাহের বেশি কাশি সাধারণ নয়: শীতে শ্বাসতন্ত্র রক্ষায় চিকিৎসকের পরামর্শ

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ সর্দি-কাশির পাশাপাশি শ্বাসতন্ত্রের নানাবিধ জটিলতার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময়ে বিশেষ করে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি থাকে। শরীরের বাড়তি যত্ন না নিলে যেকোনো সময় জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। শীতকালীন বক্ষব্যাধি, কাশি ও ফুসফুসের সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন ডা. মো. মনির হোসেন।

শীতকালে কেন শ্বাসতন্ত্রের রোগ বেশি দেখা দেয় সে বিষয়ে ডা. মো. মনির হোসেন জানান, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ভাইরাস দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এবং খুব দ্রুত ছড়ায়। এছাড়া ঠান্ডা বাতাসের কারণে নাক ও শ্বাসনালিতে রক্ত চলাচল কমে যাওয়ায় শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা হ্রাস পায়। মানুষ শীতকালে ঘরের ভেতর কাছাকাছি অবস্থানে বেশি সময় কাটায় বলে একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমণ দ্রুত ছড়ায়। এ সময় সাধারণ সর্দি-কাশি ছাড়াও ইনফ্লুয়েঞ্জা, অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সিওপিডি, সাইনোসাইটিস ও টনসিলাইটিসের মতো রোগের তীব্রতা বহুগুণ বেড়ে যায়।

অ্যাজমা বা হাঁপানি রোগীদের শীতকালীন সুরক্ষা বিষয়ে চিকিৎসক পরামর্শ দেন, ঠান্ডা বাতাসে বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক বা মাফলার ব্যবহার করতে হবে। নিয়মিত প্রিভেন্টার ইনহেলার ব্যবহারের পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনের জন্য ইনহেলার সবসময় সঙ্গে রাখা জরুরি। এছাড়া ধুলাবালি, ধোঁয়া ও সুগন্ধি থেকে দূরে থাকা, থাকার ঘর পরিষ্কার রাখা এবং কম্বল ও বালিশ নিয়মিত রোদে দেওয়া প্রয়োজন। ঠান্ডা পানি ও আইসক্রিম এড়িয়ে চলা এবং ফ্লু ভ্যাকসিন নেওয়াও হাঁপানি রোগীদের সুরক্ষায় বড় ভূমিকা রাখে।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের মতো রোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। সাধারণত সর্দি-কাশি থেকে সংক্রমণ নিচের দিকে নেমে ফুসফুসে ছড়িয়ে পড়ে। শিশুদের শ্বাসনালি সরু এবং রোগ প্রতিরোধক্ষমতা কম থাকার কারণে দ্রুত শ্বাসকষ্ট, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। অন্যদিকে বয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিস, হৃদরোগ বা সিওপিডির মতো জটিলতা থাকলে নিউমোনিয়া প্রাণঘাতী রূপ নিতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করালে হাসপাতালে ভর্তি কিংবা আইসিইউর প্রয়োজন হতে পারে। তাই জ্বর, কাশি কিংবা দ্রুত শ্বাস নেওয়ার লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।

বিভিন্ন রোগের লক্ষণের পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে ডা. মো. মনির হোসেন বলেন, সাধারণ সর্দি-কাশিতে হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা ও মৃদু কাশি থাকে, যা সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে ফ্লু হলে হঠাৎ ১০১ থেকে ১০৩ ডিগ্রি পর্যন্ত উচ্চ জ্বর, তীব্র শরীর ও মাথাব্যথা, চরম দুর্বলতা ও শুকনো কাশি দেখা দেয়। অন্যদিকে নিউমোনিয়ার ক্ষেত্রে জ্বরের পাশাপাশি কফযুক্ত কাশি, বুকে ব্যথা, দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট এবং ঠোঁট নীল হয়ে যাওয়ার মতো লক্ষণ ফুটে ওঠে। বুক ধড়ফড় করা, তিন দিনের বেশি জ্বর থাকা, কফের সঙ্গে রক্ত আসা, শিশুর বুক দেবে যাওয়া বা বয়স্ক রোগী অতিরিক্ত ঝিমিয়ে পড়লে কিংবা খেতে না পারলে কালবিলম্ব না করে হাসপাতালে যেতে হবে।

বিশেষজ্ঞ এই চিকিৎসক স্পষ্ট করে জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকা কখনোই সাধারণ ঘটনা নয়। এর পেছনে অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, যক্ষ্মা কিংবা ফুসফুসের ক্যানসারের মতো মারাত্মক ব্যাধি লুকিয়ে থাকতে পারে। যদি দুই সপ্তাহের বেশি কাশি থাকে, কফের সঙ্গে রক্ত আসে, ওজন কমে যায়, রাতে ঘাম হয়, শ্বাসকষ্ট বাড়ে কিংবা বারবার জ্বর আসে, তবে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুকের এক্স-রে, কফ পরীক্ষা, ফুসফুসের কার্যক্ষমতা যাচাইয়ের স্পাইরোমেট্রি, রক্ত পরীক্ষা এবং প্রয়োজনভেদে সিটি স্ক্যান করাতে হবে।

ধূমপায়ী ও সিওপিডি (COPD) রোগীদের জন্য শীতকাল অত্যন্ত নাজুক। এই সময়ে শ্বাসনালি আরো সংকুচিত হয়ে কফ জমে যায় এবং রোগের তীব্রতা (Acute Exacerbation) সবচেয়ে বেশি বাড়ে। ধূমপায়ীদের ফুসফুস আগে থেকেই ক্ষতিগ্রস্ত থাকায় সামান্য সংক্রমণেও রক্তে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। তাই ধূমপান পুরোপুরি ত্যাগ করাই এর প্রধান চিকিৎসা। অতিরিক্ত ঠান্ডায় বাইরে বের না হওয়া, মাস্ক ও নিয়মিত চিকিৎসকের দেওয়া ইনহেলার বা অক্সিজেন ব্যবহার করা এবং ফ্লু ও নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কফের রঙ পরিবর্তন হলে কিংবা শ্বাসকষ্ট বাড়লে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শীতকালে কুয়াশা, ধুলাবালি ও ধোঁয়া মিলে স্মগ (Smg) তৈরি হয়, যা শ্বাসনালির ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত করে ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে। এর ফলে অ্যাজমা ও সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায় এবং সুস্থ মানুষেরও দীর্ঘদিন খুসখুসে কাশি হতে পারে। দীর্ঘমেয়াদে দূষিত বাতাসে থাকলে ফুসফুসের ক্যানসার, সিওপিডি ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং শিশুদের ফুসফুসের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ থেকে বাঁচতে ভোরের ঘন কুয়াশায় না হাঁটা, বাইরে বের হলে N95 বা সার্জিক্যাল মাস্ক পরিধান করা এবং ভোরে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার নিয়ম মেনে চলার পরামর্শ দেন চিকিৎসক।

উত্তর : সর্দি-কাশি, হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা ও হালকা কাশি—এগুলো তিন-পাঁচ দিনের মধ্যে কমে যায়। হঠাৎ উচ্চ জ্বর (১০১-১০৩ ডিগ্রি), প্রচণ্ড শরীর ও মাথাব্যথা, দুর্বলতা ও শুকনো কাশি—এগুলো ফ্লুর লক্ষণ। জ্বর, কফসহ কাশি, বুকে ব্যথা, দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট ও ঠোঁট নীল হয়ে যাওয়া—এগুলো নিউমোনিয়ার লক্ষণ। শ

জনপ্রিয় সংবাদ

সাভারে মজুরি নিয়ে অসন্তোষ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

দুই সপ্তাহের বেশি কাশি সাধারণ নয়: শীতে শ্বাসতন্ত্র রক্ষায় চিকিৎসকের পরামর্শ

প্রকাশিত হয়েছে: ০৮:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬