লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা ও শিলিগুড়িতে নতুন ঠিকানায় বাংলাদেশ ভিসা কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই দুটি কেন্দ্রে নতুন ঠিকানায় ভিসার আবেদন জমা ও ভিসা সংগ্রহের কার্যক্রম চালু হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার সল্টলেকে সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, সেক্টর ফাইভ-এ নতুন ভিসা কেন্দ্রটি পরিচালিত হবে। একই সময়ে শিলিগুড়িতে সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় নতুন ভিসা কেন্দ্রটি কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ১ ডিসেম্বর থেকে এই দুটি কেন্দ্রে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস ভিসা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এর আগে কলকাতা ও শিলিগুড়ির ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার এই চুক্তির মেয়াদ আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা পুরোনো কেন্দ্র দুটি বন্ধ হয়ে যাচ্ছে।

ভিসা কেন্দ্র বন্ধ হওয়ার খবরে বাংলাদেশে ভ্রমণের অপেক্ষায় থাকা ভারতীয় আবেদনকারীদের মধ্যে সাময়িক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে উপদূতাবাস আশ্বস্ত করেছে যে, পুরোনো কেন্দ্র বন্ধ হলেও ভিসা কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকছে। এর পরিবর্তে নতুন ঠিকানায় দুটি কেন্দ্র চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যার ফলে ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির নতুন কেন্দ্রের মাধ্যমে ভিসার আবেদন ও সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

ব্যক্তিগত সহকারী এআই: কতটা নির্ভরযোগ্য ও নিরাপদ?

কলকাতা ও শিলিগুড়িতে নতুন ঠিকানায় বাংলাদেশ ভিসা কেন্দ্র

প্রকাশিত হয়েছে: ০৭:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬