লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের পরিবারের নিরাপত্তা চেয়ে ৭৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশ-বিদেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এসব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা এসব সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এতে উল্লেখ করা হয়, ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে, যেখানে ঘটনার সময় তার বাবা-মা অবস্থান করছিলেন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এনসিপি নেতা মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

বিশিষ্ট নাগরিকরা জানিয়েছেন, এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং পুলিশের প্রাথমিক তথ্য অত্যন্ত উদ্বেগজনক। তারা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ও জনপ্রতিনিধিদের পরিবারের নিরাপত্তা বিপন্ন করার এই প্রবণতা গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. নাজনীন আখতার, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. শামীমা তাসনিম, অধ্যাপক ড. এম. মাসুদ সরকার, অধ্যাপক ড. নাকিবুর রহমান, অধ্যাপক ড. মো. শামছুল আলম, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা, সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, আইনজীবী হাফিজ মোহাম্মদ মিসবাহ উদ্দিন ও ব্যারিস্টার আল মামুন রাসেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও পেশাজীবীরা।

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের পরিবারের নিরাপত্তা চেয়ে ৭৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

জুলাই যোদ্ধাদের পরিবারের নিরাপত্তা চেয়ে ৭৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬