লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, নতুন মজুরি প্রত্যাখ্যান

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সরকারি সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের দাবি, নতুন ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে তা ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। এই দাবিতে তারা সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকরা প্রথম বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা অবরোধ গড়ে তোলেন। এছাড়া ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যেখানে যাত্রী ও চালকরা তীব্র দুর্ভোগের শিকার হন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে তা স্বাভাবিক হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের কারণে যানজট অব্যাহত ছিল। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা জসিম উদ্দিন প্রশ্ন তোলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায় করবেন কারখানায় গিয়ে, তাঁরা রাস্তায় কেন আসবেন?’ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। এটি আগের তুলনায় নতুন মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি।

শ্রীপুর উপজেলায় সকালে চারটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দক্ষিণ ভাংনাহাটি গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, তারা ঘটনার খবর পেয়ে ব্যবস্থা নিচ্ছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, সকাল ১০টা পর্যন্ত অনেক জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা আছে। নাওজোড় এলাকায় বিক্ষোভরত শ্রমিক কবির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১২ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কঠিন।

সাভার ও আশুলিয়া অঞ্চলেও একই ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। সেখানে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ১০টি কারখানায় কর্মবিরতি ও ১০টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, হেমায়েতপুর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠকের পর নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে, যা বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে, তবে শ্রমিকরা এই মজুরি কাঠামো প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পলাতক আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, নতুন মজুরি প্রত্যাখ্যান

প্রকাশিত হয়েছে: ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬