লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ঘটা এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।

মার্কিন কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন এবং ডুবুরিরা বিমানের মূল কাঠামোর ভেতর থেকেই তাদের মরদেহগুলো খুঁজে পান।

কর্মকর্তাদের ভাষ্যমতে, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। উল্লেখ্য, হর্ন আইল্যান্ডটি গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ।

দুর্ঘটনার সূত্রপাত সম্পর্কে কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্তে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

মিশরে জ্বালানিবাহী গাড়ি উল্টে অগ্নিকাণ্ডে ৩১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৬

প্রকাশিত হয়েছে: ০২:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬