লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপাচার্য সংকট না মেটায় চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

চলমান এই আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে ২৫ নভেম্বর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষ করে আন্দোলনরত শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির এই নতুন সিদ্ধান্ত জানান। এরপর রাত ২টার দিকে শহীদ মিনার এলাকা থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, গত দুই মাসেরও বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত চুয়েটের এই বিষয়ের কোনো টেকসই বা কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কাজেও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, দুই মাস ধরে আন্দোলন চললেও কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই সংকট নিরসন না হওয়া পর্যন্ত সকল ব্যাচের সম্মতিতে চুয়েটে নতুন করে সর্বাত্মক শাটডাউন দেওয়া হয়েছে।

এদিকে নতুন এই কর্মসূচির অংশ হিসেবে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে চুয়েট শিক্ষার্থীদের। আর চুয়েটের চলমান উপাচার্য সংকট ইস্যুতে একই দিন বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। সেই নিয়োগের পর থেকেই চুয়েট ক্যাম্পাসে সংকট ও আন্দোলনের সূত্রপাত হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা টানা ৩৬ দিন শাটডাউন পালন করেছিলেন। পরবর্তীতে গত ২৮ অক্টোবর একাডেমিক কাজ চালু হলেও মূল সংকট না মেটায় প্রায় এক মাস পর পুনরায় এই কঠোর কর্মসূচিতে ফিরতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

মিশরে জ্বালানিবাহী গাড়ি উল্টে অগ্নিকাণ্ডে ৩১ জনের মৃত্যু

উপাচার্য সংকট না মেটায় চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০২:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬