লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন

পিরোজপুরের নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এই উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালে প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, দেশের কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পশুপাখি পালন, রোগ প্রতিরোধ ও নিয়মিত টিকাদানের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন এবং খামারিদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও আহমেদ বলেন, খামারিদের উৎসাহিত করার পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ আমিষ উৎপাদনে সচেতনতা বাড়ানো জরুরি। এই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাণিসম্পদ খাত সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং নতুন উদ্যোক্তা ও খামারিদের এই খাতে আগ্রহী করে তোলা।

জনপ্রিয় সংবাদ

কুবি নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ মশিউর রহমান

নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন

প্রকাশিত হয়েছে: ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬