লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে এক যুবতীকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রাখা, নির্যাতন ও জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার অপরাধে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রোজী সরদারনি ও ওজি ফকিরকে (মোদী ফকির) যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একই আইনের ১১ ধারার অপরাধে তাঁদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে পরিণত হবে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রোজী সরদারনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী এবং ওজি ফকির (মোদী ফকির) একই উপজেলার বাহির চর দৌলতদিয়ার মজি ফকির পাড়ার বাসেদের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে এক যুবতীকে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে বাসে করে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। ওই দিন রাতেই তাঁকে যৌনপল্লীর পিছনের গেট দিয়ে ঢুকিয়ে মজি ফকিরের বাড়িতে আটকে রাখা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক কাজে বাধ্য করা হতে থাকে। পরবর্তীতে একই বছরের ১৭ নভেম্বর রাতে ওই যুবতী দেহ ব্যবসা করতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর পরদিন সকাল পর্যন্ত পৈশাচিক নির্যাতন চালানো হয়।

নির্যাতনের মুখে ওই যুবতীর চিৎকার শুনে আশপাশের লোকজন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহায়তায় তাঁকে মজি ফকিরের বাড়ি থেকে উদ্ধার করে। পরে তাঁকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও সাংবাদিক শেখ রাজীবের সহযোগিতায় ভুক্তভোগী যুবতী নিজে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষীদের সাক্ষ্য এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত দুই আসামিকে সাজা দিয়েছেন, যার মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০১:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬