লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই

ভারতীয় সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটেছে। কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
রবিবার (১২ এপ্রিল) তার ছেলে আনন্দ ভোঁসলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় Shivaji Park-এ তার শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিবারের সূত্রে জানা গেছে, গত শনিবার শারীরিক অসুস্থতার কারণে তাকে Breach Candy Hospital-এ ভর্তি করা হয়। তার নাতনি জুনাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
দীর্ঘ আট দশকের সংগীত জীবনে Asha Bhosle অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ‘পিয়া তু আব তো আজা’, ‘কাজরা মহাব্বত ওয়ালা’, ‘রঙ্গিলা রে’ এবং ‘দিল চিজ ক্যায়া হ্যায়’—এমন অনেক কালজয়ী গান আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে।
মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র মাঝা বাল-এর একটি গানের মাধ্যমে তার সংগীতজীবনের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন ধারার গানে দক্ষতা দেখিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে সমাদৃত হন।
তার মৃত্যুতে সংগীত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

জনপ্রিয় সংবাদ

মার্কিন অবরোধকে ‘সম্মিলিত শাস্তি’ বলল ইরান

কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬