১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে অবৈধ পেট্রোল মজুত: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

অনলাইন ডেস্ক:

Thank you for reading this post, don't forget to subscribe!

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে পেট্রোল মজুত করার দায়ে হিরা সাহা (৩৩) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে রৌমারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে বাজার সংলগ্ন রিপন শাহার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি জারকিন ও ২টি বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
অভিযুক্ত হিরা সাহা পেট্রোল বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

রৌমারীতে অবৈধ পেট্রোল মজুত: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬