০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ, ৮ বছরের শিশুর সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার:

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট গ্রামে এক প্রবাসীর অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে তাদের ৮ বছর বয়সী সন্তান তাসকিন হোসেনের কোনো খোঁজ না মেলায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে পরিবারে অর্থ পাঠিয়ে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রী কাকলি খাতুন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।
ঘটনার পর থেকে ৮ বছর বয়সী শিশু তাসকিনের অবস্থানও অজানা রয়েছে। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
প্রবাসী কামরুল ইসলাম বলেন,
“আমি শুধু আমার সন্তানের খোঁজ চাই। টাকা-সম্পদ কিছুই দরকার নেই।”
এ বিষয়ে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত নিখোঁজদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয় পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে এবং আইনগত সহায়তার বিষয়েও আলোচনা করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টেকনাফ পাহাড় থেকে তিনজনের গলা কা/টা লা/শ উদ্ধার

প্রবাসীর ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ, ৮ বছরের শিশুর সন্ধান মেলেনি

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬