০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে বিয়ের আসরে চাঞ্চল্য—২ ঘণ্টার মাথায় স্বামীকে তালাক, প্রেমিককে বিয়ে কলেজছাত্রীর

কটিয়াদীতে বিয়ের আসরে চাঞ্চল্য—২ ঘণ্টার মাথায় স্বামীকে তালাক, প্রেমিককে বিয়ে কলেজছাত্র

Thank you for reading this post, don't forget to subscribe!

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে বিয়ের আসরেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার মাত্র দুই ঘণ্টার মাথায় স্বামীকে তালাক দিয়ে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন এক কলেজছাত্রী।
ঘটনাটি ঘটেছে গত ১৭ এপ্রিল রাতের দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সকল আয়োজন সম্পন্ন করে ধুমধামের মধ্যেই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের পরপরই কনের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজের পূর্বের সম্পর্কের কথা স্বীকার করেন এবং পরিবারকে জানান, তিনি এই বিয়ে মেনে নিতে পারছেন না।
এর কিছু সময় পরই পারিবারিক ও স্থানীয়দের উপস্থিতিতে প্রথম স্বামীকে তালাক দিয়ে দেন ওই তরুণী। পরে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ঘটনাটিকে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিও তুলে ধরছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সন্তান জন্মের ৩ দিন পর এসএসসি পরীক্ষায় অংশ নিলেন শিক্ষার্থী

কটিয়াদীতে বিয়ের আসরে চাঞ্চল্য—২ ঘণ্টার মাথায় স্বামীকে তালাক, প্রেমিককে বিয়ে কলেজছাত্রীর

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬