টেকনাফ পাহাড় থেকে তিনজনের গলা কা/টা লা/শ উদ্ধার
Thank you for reading this post, don't forget to subscribe!কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কে/টে হ/ত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। ঘটনাটি স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কিংবা ভোরের দিকে অজ্ঞাত সন্ত্রা/সীরা তাদের অপ/হরণ করে নিয়ে যায়। পরে নির্মমভাবে হ/ত্যা করে মরদেহ পাহাড়ি এলাকায় ফেলে রেখে যায়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড় সংলগ্ন এলাকায় তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর/দেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















