লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, এয়ারগানের গুলি এবং বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এছাড়া, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঝাড়খণ্ডে গ্রেফতার ভারতের একমাত্র জীবিত মাওবাদী পলিটব্যুরো সদস্য

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত হয়েছে: ১০:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬