লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কেশবপুর পৌর এলাকায় মেয়ের হাতে মা খুন

যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর পৌর এলাকার সাহাপাড়ায় মেয়ের হাতে মা খুনের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মেয়েকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার সাহাপাড়ার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানী (৭৫)-এর বাড়িতে ৩-৪ দিন আগে মণিরামপুরের নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে মৃত তরুণ অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন।
জানা যায়, দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙিনায় ঘোরাফেরা করছিলেন। পরদিন সকালে তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) বাড়িতে এসে দোতলায় ওঠেন। সেখানে তিনি গৌরী রানীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশের বাথরুমে দীপ্তি অধিকারীকে বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, সোমবার রাতে দীপ্তি অধিকারী তার মায়ের সঙ্গে অবস্থানকালে তরকারি কাটার বটির আঘাতে কপাল ও মাথার পেছনে গুরুতর জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরী রানীর মৃত্যু হয়। মরদেহের পাশেই বটির ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে তরকারি কাটার বটির অংশবিশেষও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

যশোরের কেশবপুর পৌর এলাকায় মেয়ের হাতে মা খুন

প্রকাশিত হয়েছে: ০১:২৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬