লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে The People’s University-এ ‘ফেয়ারওয়েল-২০২৬’ অনুষ্ঠিত

রাজধানীতে The People’s University of Bangladesh-এ ইসলামিক স্টাডিজ বিভাগের ‘ফেয়ারওয়েল-২০২৬’ জাঁকজমকপূর্ণ আয়োজন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান The People’s University of Bangladesh-এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিএ (অনার্স) ৪৫তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা ‘ফেয়ারওয়েল-২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে আয়োজিত এই আবেগঘন অনুষ্ঠানে অংশ নেন বিদায়ী শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. একেএম মাহবুবজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মাহমুদুর রহমান সুমন, পরিকল্পনা ও উন্নয়ন এডভাইজার মোঃ আবু বকর সিদ্দিক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ নুরুন্নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মোঃ আতাউল্লাহ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অনুভূতি প্রকাশ এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

রাজধানীতে The People’s University-এ ‘ফেয়ারওয়েল-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৫:৪৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬