লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার: 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারই অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের পুর্বের খাল খনন কর্মসূচি চালুকরণ, বন্যা, খড়া সহ প্রত্যাহিক বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করার জন্য গাড়ী প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড, ও কৃষি ঋণ মওকুফের সুফল সহ সকল বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় যা যা ১ ছাতার নিচে একাধিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের যুগান্তকারী উদ্যোগ। এখানে কৃষকদের নাম সার্চ দিয়ে সে কোন কোন সেবার আওতাধীন রয়েছে তা দেখা যাবে। এ কার্ডের মাধ্যমে প্রথম ১০ ধরনের সুবিধা পাবে। সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরীর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে: ০৪:০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬