লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র শক্তিশালী হলেই নিশ্চিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজের লক্ষ্য এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের শুরু থেকেই আন্দোলনটি অসাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল এবং এতে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে। এই আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৯ জন শহীদ হয়েছেন। তিনি অভিযোগ করেন যে, আগের ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিত। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে অন্যদের সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করত, যা নির্বাচনের সময়ও দেখা গেছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের পকেটে না থেকে সব দলের সঙ্গেই তাদের সম্পর্ক রাখা উচিত। কারণ, একটি দলের অনুগত হলে সেই দলের সব অপকর্মের দায়ভার তাদের নিতে হয়। রাজনৈতিক দলগুলোরও উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।

জুলাই পরবর্তী সম্প্রীতির উদাহরণ টেনে নাহিদ বলেন, আন্দোলনের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, যা বিভাজনের ঊর্ধ্বে ওঠার এক অনন্য নজির। তবে এখনো নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তিনি সরকারের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলসহ অতীতের সব হামলার ঘটনার বিচার এবং তাদের দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সবার অধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে এর সুফল সবাই পাবে। বর্তমানে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি ও ভয়ের পরিবেশ ফিরে আসছে উল্লেখ করে তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ও বিরোধী দলের সম্মিলিত দায়িত্বশীল আচরণের প্রয়োজন রয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, ফাদার এলবার্ট টমাস রোজারিও, সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নাহিদ।

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গণতন্ত্র শক্তিশালী হলেই নিশ্চিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৪:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬