লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকায় অবস্থিত এসটিএস পয়েন্টে।

ঘটনার সূত্রপাত হয় রোববার সকালে, যখন স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন সেখানে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সকালে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার খবর পেয়ে দুপুরে ডিএনসিসি প্রশাসক, সংসদ সদস্য, স্থানীয় থানার ওসি এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে উপস্থিত গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা ডিএনসিসি প্রশাসক ও এমপির উপস্থিতিতেই তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় পুলিশ মালিকপক্ষের একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। এদিকে, হামলার শিকার পরিচ্ছন্ন কর্মীদের দেখতে ডিএনসিসি প্রশাসক ও এমপি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রশাসক জানিয়েছেন, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধে ভারতকে বাংলাদেশ সরকারের অনুরোধ

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে: ১১:১৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬