লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের নতুন সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইদুর রহমান খান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য। গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি গত ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সচিব। এ সময় তিনি পরিচিতি পর্ব শেষে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

সাইদুর রহমান খানের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষায় এম এ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রীনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

দুদকের নতুন সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান খান

প্রকাশিত হয়েছে: ০৪:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬