লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

“দেশে কোনো ধরনের শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। প্রচলিত আইনানুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে কোনো শিশুর ওপর নির্যাতন চালানোর সাহস না পায়।”

২৩ মে (শনিবার) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য।

“রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে কোনো শিশুর ওপর নির্যাতন চালানোর সাহস না পায়।”

— প্রধানমন্ত্রী

ত্রিশাল নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় কবির নাতনি মিজ খিলখিল কাজী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম

  • সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা

  • ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

উদ্বোধনী আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের হাতে ‘নজরুল পদক-২০২৫’ তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের প্রত্যেককে ২ লাখ টাকা ও রৌপ্য পদক প্রদান করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে সোমবার থেকে নতুন আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প

রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:২৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬