ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান
মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার | অনলাইন ডেস্ক
Thank you for reading this post, don't forget to subscribe!অভয়নগর (যশোর): ডেঙ্গুর প্রকোপ রুখতে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম। ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষে আজ শনিবার (৬ জুন) সকালে হাসপাতাল চত্বরে দল-মত নির্বিশেষে সুধী সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু।
এক মঞ্চে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব
ডেঙ্গু প্রতিরোধে দল-মতের ঊর্ধ্বে উঠে এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন:
-
আশীষ কুমার বসু, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অভয়নগর।
-
মতিয়ার রহমান ফারাজী, সভাপতি, থানা বিএনপি।
-
রেজাউল করিম মোল্লা, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
-
সহকারী অধ্যাপক মহিউল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা জামায়াতে ইসলামী।
এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা সহ-সম্পাদক মোস্তফা কামাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ছাত্রশিবিরের উপজেলা সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম এবং অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন গাজীসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ, চিকিৎসক, নার্স ও গণমাধ্যম কর্মীরা এই অভিযানে অংশ নেন।
“সচেতনতার কোনো বিকল্প নেই”
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা সবচেয়ে জরুরি। প্রত্যেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
আলোচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা স্বশরীরে হাসপাতালের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 




















