০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

Thank you for reading this post, don't forget to subscribe!

কুড়িগ্রাম প্রতিনিধি: 

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার জার্সি ও জাতীয় পতাকা নিয়ে রাজারহাট বাজারে সমবেত হন।

পরে সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র‌্যালিতে অংশ নেওয়া সমর্থকরা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।

রঙিন পতাকা, ব্যানার ও উচ্ছ্বাসে ভরা এ আনন্দ র‌্যালিকে ঘিরে বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথচারী, ব্যবসায়ী ও সাধারণ ফুটবলপ্রেমীরাও র‌্যালিটি উপভোগ করেন।

র‌্যালিতে অংশ নেওয়া ফুটবলপ্রেমী আরিফ ও আদম আলী বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের জায়গা। আমরা সবসময় আর্জেন্টিনাকে সমর্থন করি। প্রিয় দলের জন্য ভালোবাসা থেকেই এই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে।

আরেক সমর্থক সোহেল রানা বলেন, বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম উন্মাদনা কাজ করে। আমরা চাই আর্জেন্টিনা এবারও দারুণ পারফরম্যান্স করুক এবং শিরোপা জিতুক।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

কুড়িগ্রামে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

প্রকাশিত হয়েছে: ০৪:৪১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬