লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ভাবনী মেলায় সাফল্যের স্বাক্ষর: গোদাগাড়ী সরকারি কলেজের গৌরবময় অর্জন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

উপজেলা পর্যায়ে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”-এ অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে গোদাগাড়ী সরকারি কলেজ। বিজ্ঞানের জয়গান আর সৃজনশীল উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনীতে কলেজটি উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে নিয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের নিবিড় অংশগ্রহণ এবং নিরলস পরিশ্রমের ফসল এই অর্জন। বৈজ্ঞানিক চিন্তাচেতনাকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিচারকদের নজর কাড়ে। এই সাফল্যের মাধ্যমে কলেজটি তাদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীল কর্মকাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

সাফল্যের এই মুহূর্ত উদযাপন করতে গিয়ে কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, দিকনির্দেশনা প্রদানকারী শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই অর্জনকে আগামী দিনের বড় সাফল্যের অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

উদ্ভাবনী মেলায় সাফল্যের স্বাক্ষর: গোদাগাড়ী সরকারি কলেজের গৌরবময় অর্জন

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬