লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ সংকট: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার বাস্তব চিত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ সংকট: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার বাস্তব চিত।

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমগীর হোসাইন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনজন সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন সমস্যা, অব্যবস্থাপনা ও জনবল সংকটের চিত্র তুলে ধরেছেন। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, উত্তরাঞ্চলের প্রায় ৮ জেলার মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতা ও সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।

পরিদর্শনে জানা যায়, হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের একটি বড় অংশ অচল অবস্থায় রয়েছে। মোট ২৬টি এক্স-রে মেশিনের মধ্যে সচল রয়েছে মাত্র ২টি। ৩টি এমআরআই মেশিনের মধ্যে কার্যকর রয়েছে ১টি, ১৩টি আল্ট্রাসনোগ্রাফি মেশিনের মধ্যে সচল মাত্র ৩টি এবং ৩টি সিটি স্ক্যান মেশিনের মধ্যে চালু রয়েছে মাত্র ১টি। এছাড়া আইসিইউ বেডের সংখ্যা মাত্র ১০টি, যা রোগীর তুলনায় অত্যন্ত অপ্রতুল।

হাসপাতালে অনুমোদিত বেড সংখ্যা প্রায় ১,০০০ হলেও নিয়মিতভাবে চিকিৎসা নিতে ভর্তি থাকেন প্রায় ২,৫০০ রোগী। ফলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হয়।

সংসদ সদস্যরা বিশেষভাবে জনবল সংকটকে হাসপাতালের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। পর্যাপ্ত জনবল না থাকায় রোগী পরিবহন, হুইলচেয়ার, ট্রলি ও অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও দালালচক্রের প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাদের মতে, প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করা গেলে এসব সমস্যার অনেকটাই সমাধান সম্ভব।

তারা আরও বলেন, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ওপর অতিরিক্ত কর্মচাপ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ঘাটতির কারণে অনেক সময় রোগী ও স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরাও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্যরা হাসপাতালের সার্বিক সমস্যা ও ঘাটতির বিষয়গুলো নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। উত্তরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঝাড়খণ্ডে গ্রেফতার ভারতের একমাত্র জীবিত মাওবাদী পলিটব্যুরো সদস্য

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ সংকট: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার বাস্তব চিত

প্রকাশিত হয়েছে: ১১:০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬