লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিকেল ৩টায় পুনরায় বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন-২০২৬ আজ জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হচ্ছে। টানা ছয় দিনের বিরতি শেষে মঙ্গলবার বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর অধিবেশনটি মুলতবি করা হয়েছিল। চলতি এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের অনুমোদন লাভ করেছে।

উল্লেখ্য, গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইন-শৃঙ্খলার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সংসদে বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

আজ বিকেল ৩টায় পুনরায় বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬