লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে বিজ্ঞানে ঝুঁকছেন ভারতীয় ধনকুবেররা

ভারতে দীর্ঘ সময় ধরে ধনকুবের ও শিল্পপতিদের জনহিতৈষণামূলক কাজের সিংহভাগই ব্যয় হতো মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পেছনে। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্রে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমানে দেশটির শীর্ষ ধনীরা মৌলিক বিজ্ঞান, গবেষণা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বড় অঙ্কের বিনিয়োগের দিকে ঝুঁকছেন, যা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

গত বছর পদার্থবিদ জৈনেন্দ্র জৈন, যিনি ২০২৫ সালের উলফ পুরস্কারের যৌথ বিজয়ী, রিয়েল এস্টেট খাতের শীর্ষ উদ্যোক্তা অভিষেক লোধার কাছ থেকে একটি অপ্রত্যাশিত ফোন পান। লোধা গ্রুপের প্রধান অভিষেক লোধা তাকে মুম্বাইয়ে নতুন প্রতিষ্ঠিত হতে যাওয়া ‘লোধা থিওরেটিক্যাল ফিজিক্স ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা পরিচালক হওয়ার প্রস্তাব দেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জৈনেন্দ্র জৈন জানান, আকাশচুম্বী ভবন নির্মাতা একজন ব্যবসায়ীর মৌলিক বিজ্ঞানে অর্থায়নের বিষয়টি যুক্তরাষ্ট্রে স্বাভাবিক মনে হলেও ভারতে এটি বেশ বিরল ঘটনা।

একইভাবে ভারতের অন্যতম প্রাচীন শিল্পগোষ্ঠীর উত্তরসূরি রাজীব বাজাজ নারী প্রকৌশল শিক্ষার্থীদের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় বৃত্তি কর্মসূচি চালু করেছেন। এই উদ্যোগের আওতায় নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনার জন্য সর্বোচ্চ ৮ লাখ রুপি পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা কৃষ গোপালকৃষ্ণন মস্তিষ্কবিষয়ক গবেষণায় এবং ওষুধশিল্পের উদ্যোক্তা কিরণ মজুমদার-শ ২০২২ সালে উন্নত জীববিজ্ঞান গবেষণার জন্য বিশেষ গবেষণাগার প্রতিষ্ঠা করেছেন। বেঙ্গালুরুর প্রযুক্তি খাতের অন্তত ছয়জন বিলিয়নিয়ার জ্যোতির্বিজ্ঞান থেকে চিকিৎসা গবেষণার মতো বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করছেন।

অভিষেক লোধা বিবিসিকে বলেন, শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া কোনো দেশই এগিয়ে যেতে পারে না। ভারতে মেধার অভাব নেই, কিন্তু গবেষণার অবকাঠামো দুর্বল। তিনি তার নতুন গবেষণা প্রতিষ্ঠানটিতে আগামী ৮ থেকে ১০ বছরে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছেন। তার প্রত্যাশা, এই বিনিয়োগ ভবিষ্যতে উদ্ভাবন ও নতুন শিল্প বিকাশে সহায়ক হবে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো আধুনিক প্রযুক্তিতে ভারতের পিছিয়ে থাকা নিয়ে উদ্বেগের মাঝে এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিরণ মজুমদার-শ মনে করেন, হার্ভার্ড বা স্ট্যানফোর্ডের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো দাতব্য সহায়তায় গড়ে উঠেছে, অথচ ভারতে এতদিন এসবের দায়িত্ব কেবল সরকারের বলে মনে করা হতো। এখন সেই ধারণা বদলাচ্ছে। স্বাধীনতার পর টাটা গ্রুপ টিআইএফআর ও আইআইএসসি প্রতিষ্ঠার মাধ্যমে বিজ্ঞান গবেষণায় যে পথ দেখিয়েছিল, বর্তমানের এই বিনিয়োগ সেই ধারাকেই পুনরুজ্জীবিত করছে।

দাতব্য সংস্থা দাসরা-এর সহ-প্রতিষ্ঠাতা নীরা নন্দী জানান, নতুন প্রজন্মের ধনী উদ্যোক্তারা তথ্যভিত্তিক ও ফলাফলমুখী হওয়ায় তারা উদ্ভাবনে আগ্রহী। যদিও শিক্ষা ও স্বাস্থ্য খাতের তুলনায় বিজ্ঞান গবেষণায় অর্থায়ন এখনও কম, তবে ২০৩০ সালের মধ্যে ভারতীয় ধনী পরিবারগুলোর ১৫ বিলিয়ন ডলার পর্যন্ত দানের সম্ভাবনা রয়েছে। কিরণ মজুমদার-শ আরও বলেন, ভারতের ওষুধ কোম্পানিগুলোর নতুন ওষুধ উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন। অভিষেক লোধার মতে, ভারতের অর্থনীতির অগ্রগতির সাথে সাথে দান-অনুদানের সংস্কৃতি এখন মৌলিক চাহিদা পূরণের বদলে উৎকর্ষ ও জ্ঞান সৃষ্টির দিকে মোড় নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

ধর্মীয় প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে বিজ্ঞানে ঝুঁকছেন ভারতীয় ধনকুবেররা

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬