লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন গ্রামের সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার ইসমাইল সরদার (৫০)। সাখাওয়াত হোসেন মোহাম্মদ খয়বর আলীর ছেলে এবং ইসমাইল সরদার তহির সরদারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজের জমিতে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল

নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৮:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬