লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশ ও কিয়ারার নতুন গানে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক

চলতি বছরের অন্যতম আলোচিত প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশাল মিশ্রের সুর ও কণ্ঠে এই রোমান্টিক গানে যশ ও কিয়ারা আদভানির রসায়ন দর্শকদের নজর কেড়েছে। গানের দৃশ্যগুলোতে গির্জার বাইরে কিয়ারাকে কোলে নেওয়া, মঞ্চের পেছনে চুম্বন, গাড়ির ভেতর এবং সমুদ্রসৈকতে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। গানের শেষ দৃশ্যে দুজনকে আগুনে পুড়ে যাওয়া কার্নিভ্যালের ফেরিস হুইলে দেখা যায়।

গানটি প্রকাশের পর অনেক দর্শক যশ ও কিয়ারার পর্দার রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, দৃশ্যগুলো সাহসী হলেও অশালীন নয় এবং এতে গভীর আবেগ রয়েছে। যশের নতুন লুক ও শরীরী ভাষাও অনেকের নজর কেড়েছে। তবে এই দৃশ্যগুলো নিয়ে নেতিবাচক মন্তব্যও কম নয়। অনেকেই ভিডিওতে প্রেম ও ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের মতে, ‘কেজিএফ’-এর মতো ব্লকবাস্টার ছবির পর এটি হতাশার জন্ম দিয়েছে এবং চলচ্চিত্রটি পরিবার বা শিশুদের নিয়ে দেখার মতো নয় বলে অনেকে মন্তব্য করেছেন।

গীতু মোহনদাস পরিচালিত ও যশের সঙ্গে যৌথভাবে লেখা এই সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। এর আগে ছবিটির টিজার প্রকাশের সময়ও কিছু দৃশ্য ‘অতিরিক্ত অশালীন’ ও ‘যৌন আবেদননির্ভর’ হিসেবে সমালোচিত হয়েছিল। সমস্ত বিতর্ক ও আলোচনার মধ্যেই আগামী ২৬ আগস্ট ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধা: বরগুনায় মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ

যশ ও কিয়ারার নতুন গানে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক

প্রকাশিত হয়েছে: ১২:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬