লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবলে অপোর সঙ্গী হলেন জামাল ভূঁইয়া

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। এই আয়োজনের অংশ হিসেবে তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে নতুন অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বকাপের আবহে দেশের ফুটবলপ্রেমীদের আবেগকে আরও নিবিড়ভাবে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্বকারী জামাল ভূঁইয়াকে দেশের ফুটবলের অন্যতম অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরছে অপো। এই প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে একটি বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করা হবে, যেখানে বিশ্বকাপের শেষ চারের একটি ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা থাকবে। ওই আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

এই উদ্যোগের বিষয়ে অপো বাংলাদেশ শাখার মহাব্যবস্থাপক ডেমন ইয়াং বলেন, ফুটবল এমন একটি খেলা যা মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। বাংলাদেশের ফুটবল এবং এখানকার প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকতে পেরে তারা গর্বিত। অন্যদিকে নিজের অনুভূতি প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা সত্যিই অসাধারণ। এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১৫ জন

বিশ্বকাপ ফুটবলে অপোর সঙ্গী হলেন জামাল ভূঁইয়া

প্রকাশিত হয়েছে: ০৫:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬