লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ বছর পূর্তিতে ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি এবং ৮১তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দুটি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সূরা ফাতিহা পাঠ করা হয় এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার, ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী নির্মাণাধীন হোস্টেল ভবনগুলোতে শিক্ষার্থীদের প্রাপ্তব্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। সেই থেকে প্রতিবছর ১১ জুলাই দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাব-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুণ আল রশিদ এবং স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে শতবর্ষী আর কে স্কুল ভবন রক্ষায় মতবিনিময় সভা

৮০ বছর পূর্তিতে ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬