লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক: মুখ খুলল ফিফা

নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ের ম্যাচে সমতাসূচক গোল নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছে ফিফা। শনিবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, গোলটির আগে বল ক্যামেরার তার স্পর্শ করেছে বলে যে অভিযোগ উঠেছিল, তার সপক্ষে কোনো প্রমাণ নেই।

হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহামের গোলে ১-১ সমতায় ফেরে ইংল্যান্ড। গোলটি হওয়ার পরপরই নরওয়ের খেলোয়াড়েরা ফরাসি রেফারি ক্লেমো তুরপিনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

শনিবার ফিফা তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানায়, বলের ভেতরে বসানো চিপ সেন্সরে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি যা নির্দেশ করে যে বল ক্যামেরার তারে ধাক্কা খেয়েছিল। টুর্নামেন্টের আগের পর্বে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার নকআউট ম্যাচে একটি গোল বাতিলের ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

ফিফার ভাষ্যমতে, নরওয়ের বিপক্ষে ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে কানেক্টেড বলের সেন্সরে বাতাসে থাকা অবস্থায় বলের ‘হার্টবিটে’ কোনো অস্বাভাবিক তারতম্য ধরা পড়েনি। তাই বল ওপরের তারে স্পর্শ করে গতিপথ পরিবর্তন করেছে—এমন দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক: মুখ খুলল ফিফা

প্রকাশিত হয়েছে: ০৬:১৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬