লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দুপুর ১২টায় প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিকবার স্থগিত হওয়ার পর অবশেষে রবিবার দুপুর ১২টায় প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এই উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ফলাফল অনলাইনে উন্মুক্ত করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। এর জন্য মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456।

এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।

উল্লেখ্য যে, এর আগে ৯ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারিত থাকলেও তা স্থগিত করা হয়েছিল। ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও নানা আইনি জটিলতা ও পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে দীর্ঘ বিলম্বের পর অবশেষে আজ ফলাফল প্রকাশ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেল: নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট বহাল, উচ্চপদে কমছে হার

আজ দুপুর ১২টায় প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

প্রকাশিত হয়েছে: ০৭:১৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬