লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

টাঙ্গাইলে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সৃষ্টি শিক্ষা পরিবার’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানুষের মন, মানসিকতা ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুন্দর টাঙ্গাইল গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরও জানান, খেলাধুলার ধারাবাহিকতা রক্ষা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য টাঙ্গাইলে একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ভাসানী হল ও জিমনেসিয়াম অবমুক্ত করার বিষয়ে তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক সাতিল এবং টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসায় ভাড়াটে রাখলে বরাদ্দ বাতিল করবে আবাসন পরিদপ্তর

টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬