লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রবিবার জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সমাহিত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব না হওয়ায় সংসদ চত্বরেই তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের স্বজন এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি এবং মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতৃবৃন্দ এবং সংসদ কর্মকর্তারা মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে সততা ও পেশাগত সুনামের অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন ফ্যাসিবাদী শাসনামলে দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তায় বিনা পারিশ্রমিকে লড়াই করেছেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে একজন ‘সেলফ-মেড ম্যান’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া ড. খন্দোকার মোশাররফ হোসেন, এ এম মাহাবুব উদ্দিন খোকন, আখতার হোসেন ও নাজিবুর রহমান আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ৯৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব।

জনপ্রিয় সংবাদ

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬