লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যপণ্য বাণিজ্যে পাকিস্তান ও বাংলাদেশের নতুন সমঝোতার উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে উভয় দেশ নীতিগতভাবে একমত হয়েছে। এই বাণিজ্যিক সহযোগিতাকে আরও জোরদার করতে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানিতে আগ্রহী। অন্যদিকে, পাকিস্তানের বাজারে পাট ও পাটজাত পণ্যের উল্লেখযোগ্য চাহিদা থাকায় ইসলামাবাদ বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে চায়। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে আরও প্রতিযোগিতামূলক দামে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে, সে বিষয়েও পাকিস্তান সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

উভয় দেশ বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ভবিষ্যতে দুই দেশ বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময় করবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথ উদ্যোগে কাজ করার পরিকল্পনা গ্রহণ করবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রচলিত কূটনৈতিক পরিসরের বাইরে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যাবে। আসন্ন সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা হ্রাস পাবে এবং সরকারি পর্যায়ে সরাসরি সমন্বয় ও ব্যবসায়িক কার্যক্রম সহজতর হবে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

খাদ্যপণ্য বাণিজ্যে পাকিস্তান ও বাংলাদেশের নতুন সমঝোতার উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬