লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ্র দেবের ‘এ মন আমার পাথর তো নয়’ গানের আড়াই কোটি ভিউ

নব্বইয়ের দশকে প্রকাশিত একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী শুভ্র দেবের জনপ্রিয় গান ‘এ মন আমার পাথর তো নয়’ আজও শ্রোতাদের মাঝে দারুণভাবে সমাদৃত। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন প্রণব ঘোষ। ক্যাসেটের যুগে প্রকাশের পরপরই গানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং সেই সময়ে প্রথম ২২ দিনে প্রায় ৯৪ হাজার কপি ক্যাসেট বিক্রি হয়েছিল।

ডিজিটাল যুগে এসে ২০২০ সালের ৯ জুন শুভ্র দেব তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শুভ্র দেব অফিশিয়াল’-এ গানটি প্রকাশ করেন। প্রকাশের পর থেকে এখন পর্যন্ত গানটি আড়াই কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। এই সাফল্য প্রসঙ্গে শুভ্র দেব বলেন, কোনো ধরনের বুস্টআপ ছাড়াই গানটি ২৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা প্রমাণ করে যে ভালো সুর ও কথার স্যাড সং এখনো মানুষের হৃদয়ের গভীরে বেঁচে আছে।

গানটির স্মৃতিচারণ করতে গিয়ে শিল্পী জানান, সেই সময় গানটির রেকর্ডিংয়ে কীবোর্ডে ছিলেন মান্নান আহমেদ, লিড গিটারে সেলিম হায়দার, বেস গিটারে ফরিদ এবং রিদম প্রোগ্রামিং করেছিলেন পুলক। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু এবং সাউ-টেকের বাবুল ভাই এই পুরো প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রেখেছিলেন।

শুভ্র দেব আরও জানান, এই গানের জনপ্রিয়তার কারণে পরবর্তীতে মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তী তার ‘ভাগ্য দেবতা’ সিনেমার টাইটেল গান হিসেবে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ও শুভ্র দেবের কণ্ঠে গানটি ব্যবহার করেছিলেন। সেই ছবিতে অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অভিজিতের পাশাপাশি শুভ্র দেবও কণ্ঠ দিয়েছিলেন। রিকশাচালক থেকে শুরু করে চিকিৎসক—সব শ্রেণি-পেশার মানুষের কাছেই এই গানটি সমান পরিচিত ও প্রিয় বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক

শুভ্র দেবের ‘এ মন আমার পাথর তো নয়’ গানের আড়াই কোটি ভিউ

প্রকাশিত হয়েছে: ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬