লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এলো লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ ল্যাপটপ

প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, মুক্তপেশাজীবী এবং অফিস ব্যবহারকারীদের জন্য লেনোভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ মডেলের ল্যাপটপ। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড জানিয়েছে, আধুনিক নকশা, উন্নত কর্মক্ষমতা এবং বহনযোগ্যতার সমন্বয়ে তৈরি এই ল্যাপটপটি দৈনন্দিন কাজ, অনলাইন শিক্ষা ও অফিসের কাজের জন্য বেশ কার্যকর। এটি একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য দেবে।

ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ, যার সর্বোচ্চ গতি ৪ দশমিক ১ গিগাহার্টজ। এর সাথে ১৬ গিগাবাইট এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট এনভিএমই এসএসডি যুক্ত করা হয়েছে, যা দ্রুত ল্যাপটপ চালু হওয়া, তথ্য সংরক্ষণ এবং মাল্টিটাস্কিংয়ের সুবিধা নিশ্চিত করবে। গ্রাফিকসের জন্য এতে এএমডি রেডিয়ন ৬১০এম সমন্বিত গ্রাফিকস ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। ১৫ দশমিক ৬ ইঞ্চির পূর্ণ উচ্চমানের আইপিএস অ্যান্টিগ্লেয়ার পর্দা দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার সময় চোখের ওপর চাপ কমাবে।

ব্যবহারকারীদের সুবিধার জন্য ল্যাপটপটিতে ডলবি অডিও সমৃদ্ধ দ্বৈত স্পিকার এবং গোপনীয়তা আবরণযুক্ত উচ্চমানের ক্যামেরা রয়েছে। সংযোগ সুবিধার মধ্যে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই এবং মেমোরি কার্ড রিডার অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র ১ দশমিক ৫৮ কেজি ওজনের এই ল্যাপটপটি বহন করা অত্যন্ত সহজ।

বর্তমানে ল্যাপটপটির সঙ্গে উপহার হিসেবে একটি গেমিং হেডফোন এবং কিবোর্ড-মাউস কম্বো দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেতারা পাচ্ছেন দুই বছরের সরকারি অনুমোদিত স্মার্ট ওয়ারেন্টি, যা বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে বাড়তি আস্থা যোগ করবে। কর্মদক্ষতা, নকশা ও মূল্যের সমন্বয়ে নতুন এই ল্যাপটপটি মধ্যম বাজেটের ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা, অবরুদ্ধ এমপি ও পরিবার

বাজারে এলো লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ ল্যাপটপ

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬