লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে সেনা অবস্থানগুলোতে ১১ লাখ গাছ লাগানোর লক্ষ্য সেনাপ্রধানের

দেশের যেসব স্থানে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় এ বছর ১১ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি বলেন, বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও জানান, শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীর অবস্থানরত এলাকাগুলোতে পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বছরের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের কাছে জামায়াতে ইসলামীর ৯ দফা দাবি

দেশজুড়ে সেনা অবস্থানগুলোতে ১১ লাখ গাছ লাগানোর লক্ষ্য সেনাপ্রধানের

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬