লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশন। সংস্থাটি ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে মোট ৪০০ বস্তা গমের ভুসি বা গোখাদ্য বিতরণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুপাড়ায় বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি নিজ হাতে বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ডেইরি খামারির মাঝে গোখাদ্য তুলে দেন। এ সময় মন্ত্রী বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও খামারিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকার সবসময় তাদের পাশে আছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান এবং গোখাদ্য বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত খামারিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর জানান, বন্যাকবলিত চন্দনাইশ, সাতকানিয়া, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার খামারিদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় ১০০ বস্তা করে মোট ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করা হচ্ছে, যা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে প্রান্তিক খামারিদের কাছে পৌঁছানো হচ্ছে। তিনি বলেন, দুর্যোগের এই সময়ে খামারিদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, খামারিদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার জানান, বন্যায় উপজেলার অনেক খামারের ঘাসের মাঠ ও গোখাদ্যের মজুত নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার উল্লাহ পাভেল, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক কাউসার শাহ, আব্দুর রাজ্জাক রাজন এবং আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী হলেই নিশ্চিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি: নাহিদ ইসলাম

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬