লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বাগান এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শত শত চা শ্রমিক, যুবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বিক্ষোভ ও মানববন্ধন।

তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন পানতাঁতীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লালন পাহানের সঞ্চালনায় এই আয়োজনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা স্বরজিৎ পাশী এবং মহিলা নেত্রী মালতি পাশী ও ঝুনু বোনার্জী।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান বাজার দরের সাথে তাদের দৈনিক মজুরির কোনো সামঞ্জস্য নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, চিকিৎসা ও শিক্ষা ব্যয় এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেলেও তাদের আয় সেই অনুপাতে বাড়েনি। ফলে পরিবার চালাতে গিয়ে শ্রমিকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তারা জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। একইসঙ্গে, শ্রম অধিদপ্তরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল আচরণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মাধবপুরে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ১১:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬